Home » ঠাকুরগাঁওয়ে পীরগঞ্জ উপজেলায় বজ্রপাতে ২ নারীসহ তিনজন নিহত

ঠাকুরগাঁওয়ে পীরগঞ্জ উপজেলায় বজ্রপাতে ২ নারীসহ তিনজন নিহত

by নিউজ ডেস্ক

পীরগঞ্জ প্রতিনিধি : ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে বজ্রপাতে ২নারীসহ ৩জন নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন আরো দুইজন । রবিবার দুপুর ১২টার দিকে উপজেলার ভোমরাদহ ইউনিয়নের বোলগাও গ্রামে এই দুর্ঘটনা ঘটে।

পুলিশ ও এলাকাবাসী জানায়, দুপুরে বৃষ্টির সাথে বজ্রপাত হলে বোলগা গ্রামের চা দোকানি (বিক্রেতা) শান্তি রানী (৪৫) ও দোকানের খরিদ্দার পাশ্ববর্তী রানীশংকৈল উপজেলার রাজোর গ্রামে সহি রাম (৫৫) ঘটনাস্থলে নিহত হন। একই দিনে একই ইউনিয়নে একই সময় সেনুয়া ডাঙ্গীবস্তি গ্রামের নয়নের স্ত্রী রুনা (২২) নিজ শয়ন কক্ষে বজ্রপাতে মারা যান। এ সময় বজ্রপাতের আঘাতে সালন চন্দ্র (৫৫) ও টেপরা চন্দ্র (৬০) গুরুতর আহত। স্থানীয়রা তাদের উদ্ধার করে প্রথমে পীরগঞ্জ হাসপাতালে ভর্তি করে। পরে উন্নত চিকিৎসার জন্য দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। শান্তি রানী উপজেলার বোলগাও গ্রামের মহেন চন্দ্রের স্ত্রী ও রুনা সেনুয়া ডাঙ্গীবস্তি গ্রামের নয়নের স্ত্রী এবং সহি রাম পাশ্ববর্তী রানীশংকৈল উপজেলার রাজোর গ্রামে বিহারু রামের ছেলে। আহত সালন চন্দ্রের বাড়ি বোলগা গ্রামে আর টেপরা চন্দ্র রানীশংকৈল উপজেলার রাজোর গ্রামের বাসিন্দা।

বিকেলে ঠাকুরগাঁও-৩ আসনের সংসদ সদস্য জাহিদুর রহমান জাহিদ ও উপজেলা নির্বাহী অফিসার গোলাম রব্বানী সরদার ঘটনাস্থর পরিদর্শন করে নিহতদের পরিবারে নগদ ২৫ হাজার টাকা ও শুকনা খাবার বিতরণ করেন।

পীরগঞ্জ থানার অফিসার ইনচার্জ ইকবাল হোসেন প্রামানিক ঘটনা সত্যতা স্বীকার করেছে।

You may also like