Home » পাঁচদিন ধরে দেশের সর্বনিম্ন তাপমাত্রা পঞ্চগড়ে

পাঁচদিন ধরে দেশের সর্বনিম্ন তাপমাত্রা পঞ্চগড়ে

by নিউজ ডেস্ক

পঞ্চগড় প্রতিনিধি : পৌষের শেষ সময়ে দেশের উত্তরের জেলা পঞ্চগড়ের উপর দিয়ে বয়ে যাচ্ছে মাঝারি শৈত্যপ্রবাহ। তাপমাত্রার পারদ নেমে এসেছে ৭ ডিগ্রির ঘরে।

আবহাওয়া অফিস বলছে, পঞ্চগড়ের তেঁতুলিয়ায় গত পাঁচ দিন ধরে দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। কখনো মৃদ্যু শৈত্যপ্রবাহ বয়ে গেলেও, কখনো জেলার উপর দিয়ে মাঝারি শৈত্যপ্রবাহ বয়ে যেতে দেখা গেছে।
একই সাথে বেলা বাড়ার সাথে সাথে সুর্যের মুখ দেখা গেলেও, অনুভূত হচ্ছে হার কাঁপানো শীত। এতে সাধারণ মানুষদের পাশাপাশি বিপাকে পড়েছে জেলার নিম্ন আয়ের মানুষের। তবে সব থেকে বেশী রাত থেকে ভোর সকাল পর্যন্ত বিপাকে পড়ছে মানুষজন।

আবহাওয়া অফিস জানিয়েছে গেল শুক্রবার (৯ জানুয়ারি) ৬ দশমিক ৮ ডিগ্রি, শনিবার (১০ জানুয়ারি) ৮ দশমিক ৩ ডিগ্রি, রবিবার (১১ জানুয়ারি) ৭ দশমিক ৩ ডিগ্রি, সোমবার (১২ জানুয়ারি) ৮ দশমিক ৪ এবং মঙ্গলবার (১৩ জানুয়ারি) ৭ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে।

সরেজমিনে দেখা গেছে, জেলার উপর দিয়ে মাঝারি শৈত্যপ্রবাহ বয়ে গেলেও সকাল থেকেই দেখা মিলেছে সূর্যের। তবে রাত থেকে পরদিন সকাল পর্যন্ত জেলো জুড়ে থাকছে ঠান্ডা বাতাসের সাথে কুয়াশা।

এর মাঝে মঙ্গলবার (১৩ জানুয়ারি) সকাল ৯ টায় পঞ্চগড়ের তেঁতুলিয়ায় দেশের মধ্যে সর্বনিম্ন তাপমাত্রা ৭ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে। এ সময় বাতাসের আদ্রতা ছিল ৯১ শতাংশ। আর বাতাসের গতিবেগ ছিল ঘণ্টায় ৮ থেকে ১০ কিলোমিটার। এর আগে একই দিন সকাল ৬টায় তাপমাত্রা ৮ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয় বলে জানা গেছে।

তেঁতুলিয়া আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা জিতেন্দ্রনাথ রায় বলেন, শীতের এই সময়ে দিনের সর্বোচ্চ তাপমাত্রা ২১ থেকে ২৮ ডিগ্রির ঘরে উঠানামা করছে। একই সাথে রাত ও দিনে উত্তর-পশ্চিম থেকে বয়ে আসা পাহাড়ি হিম বাতাসে কনকনে শীত অনুভূত হচ্ছে। জানুয়ারি মাস জুড়ে শীতের তীব্রতা থাকার আশঙ্কা রয়েছে বলেও জানান তিনি।

You may also like