Home » রাণীশংকৈলে মিথ্যা ধর্ষণ মামলায় আল আমিন আটক, মুক্তির দাবীতে মানববন্ধন

রাণীশংকৈলে মিথ্যা ধর্ষণ মামলায় আল আমিন আটক, মুক্তির দাবীতে মানববন্ধন

by নিউজ ডেস্ক

রাণীশংকৈল (ঠাকুরগাঁও) প্রতিনিধি : ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈলে ধর্ষণ মামলায় আটক আলআমিন নামে এক ড্রাইভারের মুক্তির দাবীতে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার উপজেলা পরিষদের প্রধান ফটকের সামনে এলাকাবাসীর আয়োজনে এ মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।

মানববন্ধন থেকে দাবী তোলা হয় ,মামলার বাদী একজন খারাপ প্রকৃতির মহিলা সে প্রায়সময় মানুষকে তার জ্বালে বিভিন্নভাবে ফাসিয়ে মোটা অংকের টাকা আদায় করে থাকে। তাই মানববন্ধন থেকে বলা হয় মিথ্যা ধর্ষণ মামলায় ঠাকুরগাঁও কারাগারে আটক আলআমিনকে নির্শত মুক্তি দিয়ে মামলাটি সঠিক তদন্ত করা হোক।

আলআমিনের স্ত্রী লাইলী আক্তার বলেন, তার স্বামী একজন প্রাইভেটকার চালক তাকে মিথ্যা মামলার বাদী মনোয়ারা বেগম গাড়ী ভাড়ার কথা বলে নিয়ে গিয়ে ফাঁসায়। তাই এই মিথ্যা মামলা থেকে তার স্বামীর নির্শত মুক্তির দাবী জানান তিনি।

You may also like