
ভূল্লী প্রতিনিধি : ঠাকুরগাঁওয়ে নবগঠিত ভূল্লী উপজেলায় নতুন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন মো. সাদ্দাম হোসেন।
সোমবার (৩ আগস্ট) দুপুরে আনুষ্ঠানিকভাবে তাকে দায়িত্ব হস্তান্তর করেন ঠাকুরগাঁও সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. খায়রুল ইসলাম।
ভূল্লী উপজেলা ঘোষণা হওয়ার পর থেকে ওই উপজেলায় উপজেলা নির্বাহী কর্মকর্তা হিসেবে অতিরিক্ত দায়িত্ব পালন করেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. খায়রুল ইসলাম
দায়িত্ব গ্রহণ উপলক্ষে ভূল্লী উপজেলার পাঁচটি ইউনিয়ন পরিষদের জনপ্রতিনিধি, বিভিন্ন সরকারি ও বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের প্রতিনিধি, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ এবং ভূল্লী প্রেসক্লাবের পক্ষ থেকে ভূল্লী উপজেলার নতুন ইউএনও সাদ্দাম হোসেনকে ফুলেল শুভেচ্ছা ও অভিনন্দন জানানো হয়।
এ সময় উপস্থিত অতিথিরা নবগঠিত ভূল্লী উপজেলার প্রশাসনিক কার্যক্রম আরও গতিশীল ও জনবান্ধব হবে বলে আশাবাদ ব্যক্ত করেন। তারা উপজেলার সার্বিক উন্নয়ন, সুশাসন প্রতিষ্ঠা এবং জনগণের দোরগোড়ায় সরকারি সেবা পৌঁছে দিতে নবনিযুক্ত ইউএনওর সফলতা কামনা করেন।
দায়িত্ব গ্রহণ শেষে মো. সাদ্দাম হোসেন উপস্থিত সবার শুভেচ্ছা ও সহযোগিতার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং ভূল্লী উপজেলার উন্নয়ন, স্বচ্ছতা ও জনসেবার মানোন্নয়নে আন্তরিকতার সঙ্গে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।