স্টাফ রিপোর্টার : ঠাকুরগাঁওয়ে হারভেস্টপ্লাস বাংলাদেশের বাস্তবায়নে ও রিয়েক্টস-ইন প্রজেক্টের আওতায় পুষ্টিসমৃদ্ধ জিংক ধান-১০২ শীর্ষক কৃষক মাঠ দিবস অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (১৭ মে) ইএসডিও'র আয়োজনে ও পরিচালনায় জেলার পীরগঞ্জ উপজেলার ভোমরাদহ ইউনিয়নের কুশারিগাঁও বাজার সংলগ্ন মাঠে কৃষক মাঠ দিবসটি অনুষ্ঠিত হয়।
মাঠ দিবসের প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন, ভোমরাদহ ইউনিয়ন পরিষদের নারী সদস্য মোছা: ফাতেমা বেগম।
নারী সদস্য ফাতেমা বেগম তার বক্তব্যের শুরুতেই হারভেস্টপ্লাস ও ইএসডিও কে ধন্যবাদ জানান এবং বলেন যে তিনি নিজেই জিংক ধান ব্রি ধান৭৪ এর আবাদ করেছেন এবং এই চালের ভাত তার পরিবারসহ খাবেন। তিনি উপস্থিত সকলের প্রতি "জিংক ধানের ভাত খেলে পুষ্টি মেধা উভয়ই মেলে" এর বাস্তবায়ন ও প্রচারণায় কাজ করার আহ্বান জানান।
এসময় আরও বক্তব্য দেন, অত্র এলাকার উপ সহকারী কৃষি কর্মকর্তাগণ, কুশরিগাঁও জামে মসজিদের ইমাম মোঃ শহিদুল ইসলাম, ভেলাতৈর আদর্শ হাই স্কুলের সহকারী প্রধান শিক্ষক অতুল চন্দ্র রায় ও বীজ সার ব্যবসায়ী মোঃ আলী আজম।
উক্ত কৃষক মাঠ দিবসে উপস্থিত দেরশতাধিক কৃষকের মাঝে জিংক ধানের উপকারিতা, মানব দেহে জিংকের প্রয়োজনীয়তা, জিংক ধানের ভাত নিয়মিত খাওয়ার মাধ্যমে জিংকের ঘাটতি মেটানো এবং জিংক ধানের বিভিন্ন জাতের বৈশিষ্ট্য সহ ব্রিধান ১০২ বিষয়ে বিশদ আলোচনা করেন কৃষি সম্প্রসারণ অধিদফতরের উপ সহকারী কৃষি কর্মকর্তা মোঃ বাবুল হক ও মোঃ জয়নাল আবেদীন এবং হারভেস্টপ্লাস বাংলাদেশ এর রিয়েক্টস ইন প্রজেক্টের প্রজেক্ট ম্যানেজার কৃষিবিদ মোঃ শাহিনুল কবির, ইএসডিও রিয়েক্টস- ইন প্রজেক্টের প্রজেক্ট ফোকাল কৃষিবিদ মোঃ আশরাফুল আলম ও পিও মোঃ মিজানুর রহমান।