প্রিন্ট এর তারিখঃ অগাস্ট ৭, ২০২৬, ১২:৩৮ এ.এম || প্রকাশের তারিখঃ আগস্ট ৬, ২০২৬, ১২:৪৩ অপরাহ্ণ
ঠাকুরগাঁওয়ে স্কুল সেনসিটাইজেশন প্রোগ্রাম অনুষ্ঠিত

স্টাফ রিপোর্টার : ঠাকুরগাঁওয়ে পীরগঞ্জ উপজেলায় হারভেস্টপ্লাস বাংলাদেশ -এর বাস্তবায়নে "রিয়েক্টস-ইন" প্রজেক্টর আওতায় "জিংক গম ও জিংক ধান" শীর্ষক স্কুল সেনসিটাইজেশন প্রোগ্রাম অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (৬ আগস্ট) ইএসডিও'র আয়োজনে ও পরিচালনায় পীরগঞ্জ উপজেলার ভোমরাদহ ইউনিয়নের উজ্জ্বল কোঠা উচ্চ বিদ্যালয়ে সেনসিটাইজেশন প্রোগ্রাম অনুষ্ঠিত হয়।
শতাধিক স্টুডেন্টদের মাঝে ইএসডিও রিয়েক্টস- ইন প্রজেক্টের প্রজেক্ট ফোকাল কৃষিবিদ মোঃ আশরাফুল আলম তার বক্তব্যে মানবদেহে জিংক এর প্রয়োজনীয়তা এবং জিংকের অভাব পূরণে জিংক সমৃদ্ধ ব্রিধান১০২, ব্রিধান১০০, ব্রিধান৮৪ এবং ব্রিধান৭৪ এর ভূমিকা নিয়ে বিশদ আলোচনা করেন এবং উপস্থিত ছাত্র ছাত্রীদের প্রতি জিংক সমৃদ্ধ চালের ভাত খাওয়ার অভ্যাস গড়ে তুলতে এবং অনুষ্ঠানের আলোচিত মেসেজ গুলি তাদের নিজ নিজ পরিবার, প্রতিবেশী, আত্মীয় স্বজন এবং বন্ধু বান্ধবীদের সাথে শেয়ার করার আহ্বান জানান।
উক্ত অনুষ্ঠানে সভাপতি হিসাবে উপস্থিত ছিলেন উজ্জ্বল কোঠা উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মোঃ নুর ইনসান। আরও উপস্থিত ছিলেন স্কুলের অন্যান্য শিক্ষক শিক্ষিকা বৃন্দ, ইএসডিও রিয়েক্টস- ইন প্রজেক্টের প্রজেক্ট অফিসার মোঃ আবু তালহা শিশির সহ মিডিয়া ব্যক্তিত্ব।
স্বত্ব © ২০২৪ দৈনিক লোকায়ন