Home » ঠাকুরগাঁওয়ে হাজী সমাবেশ অনুষ্ঠিত

ঠাকুরগাঁওয়ে হাজী সমাবেশ অনুষ্ঠিত

by নিউজ ডেস্ক

স্টাফ রিপোর্টার : শনিবার (০৪ জুলাই) দিনব্যাপী ঠাকুরগাঁও জেলা হাজী সংগঠনের আয়োজনে ২০২৬ সালের হজ্জ পরবর্তী পুনর্মিলনী উপলক্ষে মতবিনিময়, সংবর্ধনা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

শহরের হাজী সংগঠন মসজিদ ও কমপ্লেক্সে আয়োজিত হাজী সমাবেশে প্রধান অতিথি ছিলেন ঠাকুরগাঁও জেলা প্রশাসক মো. রফিকুল হক।

কেন্দ্রীয় জামে মসজিদের খতিব মো. খলিলুর রহমানের কুরআন তেলাওয়াতের মধ্য দিয়ে অনুষ্ঠান শুরু হয়।

জেলা হাজী সংগঠনের সহসভাপতি মো. মোদাচ্ছের হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে স্বাগত বক্তব্য দেন হাজী সংগঠনের সাধারণ সম্পাদক মো. রফিকুল ইসলাম। নতুন হাজীদের উদ্দেশে মানপত্র পাঠ করেন মো. জাফুরুল্লাহ।

বক্তব্য দেন মো. আব্দুল লতিফ, মঞ্জুরে এলাহী, ফারজুল ইসলাম, মোমিনুল হক, মনিরুজাজামান, মোজাম্মেল হক, মো. হাসানুজ্জামান মো. কমল কাদেরী, অধ্যক্ষ মো. আব্দুল গফ্ফার, বদিউজ্জামান চৌধুরী, মো. হাসান আলী, মো. মকবুল হোসেন, মো. সুলতান আহম্মেদ, অধ্যক্ষ আবু বকর সিদ্দিক, মো. আব্দুর রহমান, মো. আজিজুল হক, মো. আশরাফুল ইসলাম প্রমুখ। বক্তাগণ মক্কা ও মদীনায় হাজীদের সুবিধা ও অসুবিধার কথা
তুলে ধরেন।

জেলা প্রশাসক সমাজের অবক্ষয়, শিক্ষার্থীদের ক্লাসমুথী করা, তরুনদের মাদক থেকে দূরে রাখাসহ সমাজে গঠনে হাজীদের ভূমিকা রাখার অনুরোধ করেন।

পরে নতুন হাজীদের পক্ষথেকে মোনাজাত পরিচালনা করেন মো.আব্দুর রহমান। সমাবেশে জেলার প্রায় চারশ নতুন ও পুরাতন হাজী অংশ গ্রহণ করেন।

You may also like