Home » ঠাকুরগাঁও-১ আসন: মনোনয়নপত্র জমা দিলেন বিএনপি’র মহাসচিব মির্জা ফখরুল

ঠাকুরগাঁও-১ আসন: মনোনয়নপত্র জমা দিলেন বিএনপি’র মহাসচিব মির্জা ফখরুল

by নিউজ ডেস্ক

স্টাফ রিপোর্টার : ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঠাকুরগাঁও-১ আসন থেকে সংসদ সদস্য পদে মনোনয়নপত্র জমা দিয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

সোমবার (২৯ ডিসেম্বর) দুপুরে ঠাকুরগাঁওয়ের জেলা প্রশাসক কার্যালয়ের হলরুমে জেলা রিটার্নিং কর্মকর্তা ও ঠাকুরগাঁও জেলা প্রশাসক ইশরাত ফারজানার কাছে মনোনয়ন পত্র জমা দেন মির্জা ফখরুল।

মনোনয়ন পত্র জমা দিয়ে সাংবাদিকদের মির্জা ফখরুল বলেন, দীর্ঘদিন পরে আমরা বাংলাদেশের মানুষ ভোটাধিকার ফিরে পেয়েছি।

এসময় ঠাকুরগাঁও জেলা বিএনপির সভাপতি মির্জা ফয়সল আমিন, সাধারণ সম্পাদক পয়গাম আলী সহ বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীর উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, ঠাকুরগাঁও জেলার ৩টি সংসদীয় আসনে বিভিন্ন দলের পক্ষ থেকে রোববার বিকেল ৫টা পর্যন্ত ২৪ জন প্রার্থী মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন। তন্মধ্যে ঠাকুরগাঁও-১ আসনে ৩ জন,ঠাকুরগাঁও-২ আসনে ১০ জন এবং ঠাকুরগাঁও-৩ আসনে ১১জন মনোনয়ন পত্র গ্রহন করেছেন।

You may also like