প্রিন্ট এর তারিখঃ এপ্রিল ২৬, ২০২৬, ৭:০৯ পি.এম || প্রকাশের তারিখঃ ফেব্রুয়ারি ২৭, ২০২৬, ২:০৮ অপরাহ্ণ
পুলিশ হত্যার বিষয়টি দ্রুত তদন্ত করা হবে: ঠাকুরগাঁওয়ে মির্জা ফখরুল

শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) দুপুরে ঠাকুরগাঁও শহরের হাজীপাড়া হাফেজিয়া মাদরাসার নতুন ভবনের উদ্বোধন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।
ঠাকুরগাঁও-১ আসনের এমপি ও এলজিআরডি মন্ত্রী মির্জা ফখরুল বলেন, জুলাই অভ্যুত্থানে পুলিশ হত্যার তদন্তের বিষয় নিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী যেটা বলেছেন সেটাই হবে এবং দ্রুত তদন্ত করা হবে। এছাড়াও যদি প্রয়োজন মনে হয় - তদন্ত করতে হবে। কারণ যেহেতু বিষয়গুলো আদালতে আছে।
মির্জা ফখরুল বলেন, দীর্ঘদিন ধরে আমরা শুনে আসছিলাম ফ্যাসিস্ট সরকার রাষ্ট্রীয় বিভিন্ন প্রতিষ্ঠানকে দুর্বল ও অকার্যকর করে ফেলেছিল। নতুন সরকারের সামনে বড় চ্যালেঞ্জ হলো সেসব প্রতিষ্ঠানকে পুনর্গঠন করা, জবাবদিহিতা নিশ্চিত করা এবং সুশাসনের কাঠামো পুনঃপ্রতিষ্ঠা করা।
এসময় ঠাকুরগাঁও-১ আসনের ভোটারদের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে মির্জা ফখরুল বলেন, আমি সব থেকে বেশি ঋণী ঠাকুরগাঁও-১ আসনের মানুষের কাছে। তারা তাদের মূল্যবান ভোট দিয়ে আমাকে সহযোগিতা করেছেন। তাদের এই আস্থা ও ভালোবাসার প্রতিদান দিতে আমি দায়িত্বশীলভাবে কাজ করতে চাই।
এসময় ঠাকুরগাঁও জেলা বিএনপির সভাপতি মির্জা ফয়সল আমিনসহ বিএনপির নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
স্বত্ব © ২০২৪ দৈনিক লোকায়ন