রাণীশংকৈল প্রতিনিধি : ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল পৌর বাজারের রাস্তার কাজের ভিত্তি প্রস্থর উদ্বোধন করা হয়েছে।
মঙ্গলবার সকালে শিবদিঘী পৌর বাজারে এ নতুন রাস্তার কাজের উদ্বোধন করেন পৌর প্রশাসক ও উপজেলা সহকারী কমিশনার ভুমি মজিবুর রহমান।
এসময় আরো উপস্থিত ছিলেন পৌরসভার সহকারী প্রকৌশলী জাবেদ আলী,রাণীশংকৈল প্রেসক্লাব সম্পাদক খুরশিদ আলম শাওন,প্রধান সহকারী ডালিম সরকারসহ পৌরসভার নজরুল ইসলাম পৌরবাজার কমিটির সভাপতি সম্পাদক। রাস্তার কাজের উদ্বোধন শেষে শিবদিঘী হাফেজিয়া মাদ্রাসার মুহতামিম মাহবুব আলম দোয়া পরিচালনা করেন।
রাস্তার ঠিকাদার বকুল মজুমদার বলেন,প্রায় ৫৮ লাখ টাকায় ৩৮১ মিটার রাস্তা ব্লক দিয়ে নির্মাণ হবে। রাস্তাটির কাজ শুরু করা হয়েছে।যথা সময়ে শেষ করা হবে।