স্টাফ রিপোর্টার : রবিবার (১৩ সেপ্টেম্বর) লালমনিরহাট জেলায় অবস্থিত ইকো-সোশ্যাল ডেভলপমেন্ট অর্গানাইজেশন (ইএসডিও) ট্রেনিং সেন্টার পরিদর্শন করেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রী আসাদুল হাবিব দুলু, এমপি।
পরিদর্শনকালে তাঁর সঙ্গে উপস্থিত ছিলেন ইকো-সোশ্যাল ডেভলপমেন্ট অর্গানাইজেশন (ইএসডিও)-এর প্রতিষ্ঠাতা ও নির্বাহী পরিচালক ড. মুহাম্মদ শহীদ উজ জামান, লালমনিরহাট জেলা পরিষদের প্রশাসক মোঃ মমিনুল হক এবং লালমনিরহাট সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মনোনীতা দাস।
এ সময় মাননীয় মন্ত্রী ইএসডিও ট্রেনিং সেন্টারের সার্বিক কার্যক্রম, চলমান উন্নয়নমূলক উদ্যোগ এবং দক্ষতা উন্নয়নমূলক বিভিন্ন কার্যক্রম পরিদর্শন করেন। তিনি প্রতিষ্ঠানের বিভিন্ন প্রশিক্ষণ কার্যক্রম, অবকাঠামো এবং উন্নয়নমূলক কর্মকাণ্ড সম্পর্কে অবহিত হন।
অতিথিবৃন্দ পিকেএসএফ-এর সহযোগিতায় SICIP প্রকল্পের আওতায় পরিচালিত প্লাম্বিং অ্যান্ড পাইপ ফিটিংস, অটোমেকানিক্স এবং ইলেকট্রিক্যাল ইনস্টলেশন অ্যান্ড মেইনটেন্যান্স বিষয়ক চলমান দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ কার্যক্রম সরেজমিনে পরিদর্শন করেন। প্রশিক্ষণার্থীদের অংশগ্রহণ, প্রশিক্ষণের মান এবং দক্ষতা উন্নয়নের কার্যক্রম সম্পর্কে তাঁরা সন্তোষ প্রকাশ করেন।
পরবর্তীতে ইএসডিও’র প্রতিষ্ঠাতা ও নির্বাহী পরিচালক ড. মুহাম্মদ শহীদ উজ জামান প্রতিষ্ঠানের সার্বিক কার্যক্রম, দীর্ঘদিনের অর্জন এবং দেশের আর্থ-সামাজিক উন্নয়নে ইএসডিও’র ভূমিকা সম্পর্কে অতিথিবৃন্দকে বিস্তারিত ব্রিফিং প্রদান করেন।
পরিদর্শন শেষে মাননীয় দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রী আসাদুল হাবিব দুলু, এমপি ইএসডিও ট্রেনিং সেন্টার প্রাঙ্গণে একটি বৃক্ষরোপণ করেন। তিনি পরিবেশ সংরক্ষণ, টেকসই উন্নয়ন এবং মানবসম্পদ উন্নয়নে ইএসডিও’র কার্যক্রমের প্রশংসা করেন এবং প্রতিষ্ঠানের ভবিষ্যৎ সাফল্য ও অগ্রগতি কামনা করেন।