স্টাফ রিপোর্টার : ইনকিলাব মঞ্চের প্রধান সংগঠক শহীদ শরীফ ওসমান হাদির হত্যার বিচার ও আন্দোলনরত ইনকিলাব মঞ্চ ও ছাত্র জনতার ওপর হামলার প্রতিবাদে ঠাকুরগাঁওয়ে প্রতিবাদ মিছিল করেছে সাধারণ শিক্ষার্থীরা।
রোববার দুপুরে ঠাকুরগাঁও সরকারি বালক উচ্চ বিদ্যালয়ের সামনে থেকে শিক্ষার্থীদের আয়োজনে প্রতিবাদ মিছিলটি বের হয়। মিছিলটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে এসে শেষ হয়।
এসময় হাদি হত্যার প্রকৃত আসামি গ্রেফতার না হওয়ায় ক্ষোভ প্রকাশ করেন শিক্ষার্থীরা। সেই সঙ্গে হত্যাকাণ্ডেরে সুষ্ঠু তদন্ত ও দ্রুত বিচার নিশ্চিত করার দাবি জানান তারা।