Home » হলফনামায় আয়কর রিটার্নের তথ্যে টাইপিং মিস্টেক ছিল, সংশোধন করা হয়েছে: সারজিস

হলফনামায় আয়কর রিটার্নের তথ্যে টাইপিং মিস্টেক ছিল, সংশোধন করা হয়েছে: সারজিস

by নিউজ ডেস্ক

পঞ্চগড় প্রতিনিধি : ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে পঞ্চগড়-১ আসনে অংশগ্রহণ করতে মনোনয়নপত্রসহ দাখিল করা হলফনামায় আয়কর রিটার্নের তথ্যে টাইপিং মিস্টেক ছিল বলে দাবি করেছেন জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-র উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক ও ১১ দলীয় জোটের মনোনীত শাপলা কলি প্রতীকের প্রার্থী সারজিস আলম। একই সাথে বিষয়টি রিটার্নিং কর্মকর্তাকে অবগত করে আইনগতভাবে সংশোধন করা হয়েছে বলেও জানান তিনি।

সারজিস আলম বলেন, আওয়ামী লীগের বিভিন্ন পেইড প্রোপাগান্ডা সেল থেকে আমার বিরুদ্ধে পরিকল্পিতভাবে গুজব ও অপপ্রচার ছড়ানো হচ্ছে।

সম্প্রতি হলফনামার তথ্য ও আয়কর রিটার্নের তথ্যে গরমিল নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যম ও বিভিন্ন গণমাধ্যমে সংবাদ প্রকাশিত হয়। এর প্রেক্ষিতে বুধবার (৭ জানুয়ারি) দুপুরে পঞ্চগড়ের লিচুতলা এলাকায় এনসিপি-র জেলা কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এই দাবি জানান। সারজিস বলেন, অনিচ্ছাকৃতভাবে আইনজীবীর ভুলে ৯ লাখ টাকার স্থলে ২৮ লাখ টাকা লেখা হয়েছিল।

সারজিস বলেন, আমি নাকি ওবায়দুল কাদেরকে দেশ ছেড়ে পালাতে আমার গাড়িতে করে সহযোগীতা করেছি। যারা আমাদের পেলে কাল্লা আলাদা করে দেবে তাদের আমরা সহযোগিতা করবো।

একই সাথে সারজিস অভিযোগ করে বলেন, বিএনপি বর্তমানে নানা ধরনের গুজব ছড়াচ্ছে। আমাদের লোকজনকে ভয়ভীতি দেখাচ্ছে, নির্বাচনে কালো টাকার প্রভাব বিস্তারের চেষ্টা করছে। যেটি আওয়ামী লীগ করেছিল।

নিজের পেশা ব্যবসা নিয়ে বলেন, আমি বিভিন্ন প্রতিষ্ঠানে পন্য সরবরাহের ব্যবসা বাণিজ্য যুক্ত আছি। আমরা কোন ধরনের তথ্য গোপন করিনি। যা সত্য তাই দেখিয়েছি। যেহেতু সদ্য বিবাহিত আমি সে কারণে স্ত্রীকে তেমন কিছু দেইনি। সে এখনো পড়াশোনা করছে, গৃহিণী সে, কোন ব্যবসা বাণিজ্যের সাথে যুক্ত নয়।

সংবাদ সম্মেলনে জেলা ও উপজেলা এনসিপি-র বিভিন্ন স্তরের নেতাকর্মীসহ বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

You may also like