
স্টাফ রিপোর্টার: ঠাকুরগাঁও জেলার সংসদীয় তিনটি আসনে বিএনপির প্রার্থীরা জয়ী হয়েছেন।
শুক্রবার দিবাগত রাত ১টার দিকে বিষয়টি নিশ্চিত করেছেন ঠাকুরগাঁওয়ের জেলা প্রশাসক ও জেলর রিটার্নিং কর্মকর্তা ইশরাত ফারজানা। এসময় তিনি জেলা প্রশাসক কার্যালয়ে আনুষ্ঠানিকভাবে তিনজনকে বেসরকারিভাবে নির্বাচিত ঘোষণা করেন।
ঠাকুরগাঁও-১ আসনে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ধানের শীষ প্রতীক নিয়ে ২ লাখ ৩৪ হাজার ১৪৪ ভোট পেয়ে জয়লাভ করেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রার্থী দেলাওয়ার হোসেন জামায়াতের দাঁড়িপাল্লা প্রতীক নিয়ে ভোট পেয়েছেন এক লাখ ৩৭ হাজার ২৮১ ভোট। এ আসনে মোট প্রার্থী ছিল তিনজন।
ঠাকুরগাঁও-২ আসনে বিএনপির প্রার্থী ডা. আব্দুস সালাম এক লাখ ২১ হাজার ১৭ ভোট পেয়ে জয়লাভ করেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রার্থী মাওলানা আব্দুল হাকিম জামায়াতের দাঁড়িপাল্লা প্রতীক নিয়ে পেয়েছেন এক লাখ ১৫ হাজার ৭০৭ ভোট। এ আসনে মোট প্রার্থী ছিল ৭ জন।
ঠাকুরগাঁও-৩ আসনে বিএনপির প্রার্থী জাহিদুর রহমান জাহিদ এক লাখ ৩২ হাজার ৮৭৬ ভোট পেয়ে জয়লাভ করেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রার্থী মিজানুর রহমান জামায়াতে দাঁড়িপাল্লা প্রতীক নিয়ে পেয়েছেন ৯০ হাজার ৭৬৭ ভোট। এ আসনে মোট প্রার্থী ছিল ১০ জন।
উল্লেখ্য, ঠাকুরগাঁও জেলার সংসদীয় তিনটি আসনে মোট ২০ জন প্রার্থী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণ করেন। এই তিনটি আসনে মোট ভোটার ছিল ১২ লাখ ৫ হাজার ৫১৭ ভোট।