Home » কৃষিজমি নষ্ট করে কোনো স্থাপনা নয় : ঠাকুরগাঁওয়ে মির্জা ফখরুল 

কৃষিজমি নষ্ট করে কোনো স্থাপনা নয় : ঠাকুরগাঁওয়ে মির্জা ফখরুল 

by নিউজ ডেস্ক

স্টাফ রিপোর্টার : দেশে কৃষিজমি কমে যাওয়ায় উদ্বেগ প্রকাশ করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী ও বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ঠাকুরগাঁওয়ে বিশ্ববিদ্যালয় ও মেডিকেল কলেজ স্থাপনের সম্ভাব্য স্থান পরিদর্শনে গিয়ে মির্জা ফখরুল বলেছেন, কৃষিজমি নষ্ট করে কোনো স্থাপনা করা হবে না।

বুধবার (২৭ মে) সকালে ঠাকুরগাঁও সদর উপজেলার জামালপুর ইউনিয়নে ঠাকুরগাঁও  বিশ্ববিদ্যালয় স্থাপনের সম্ভাব্য স্থান পরিদর্শন করেন করে তিনি এ মন্তব্য করেন।

মির্জা ফখরুল বলেন, দেশে কৃষিজমি আশঙ্কাজনকভাবে কমে যাচ্ছে। উন্নয়ন কাজ করতে হলেও কৃষিজমি রক্ষায় সরকার সর্বোচ্চ গুরুত্ব দেবে।

তিনি বলেন, আমরা কৃষিজমি নষ্ট করে কোনো স্থাপনা করতে চাই না। সবদিক বিবেচনা করেই উন্নয়ন কাজ করা হবে, যাতে কৃষির ক্ষতি কম হয়।

পরে তিনি সদর উপজেলার শ্রীকৃষ্টপুর, জগন্নাথপুর, গড়েয়া ইক্ষু খামার ও সালান্দর এলাকায় মেডিকেল কলেজ ও হাসপাতাল স্থাপনের সম্ভাব্য স্থানও পরিদর্শন করেন।

পরিদর্শনকালে জেলা প্রশাসক, পুলিশ সুপারসহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

কৃষিজমি রক্ষা করেই উন্নয়ন কার্যক্রম বাস্তবায়নের আশ্বাস দিয়েছেন স্থানীয় সরকার মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এখন দেখার বিষয়, প্রস্তাবিত প্রকল্পগুলো কত দ্রুত বাস্তবায়ন করা হবে।

You may also like