Home » ঠাকুরগাঁও বিশ্ববিদ্যালয়ের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল

ঠাকুরগাঁও বিশ্ববিদ্যালয়ের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল

by নিউজ ডেস্ক
শাকিল আহমেদ : সংঘর্ষ পরিহার করে সম্প্রীতির রাজনীতি গড়ার আহ্বান জানিয়েছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, আমরা সংঘাত বা প্রতিশোধের রাজনীতি দেখতে চাইনা। অনেক হয়েছে, এখন সমঝোতার রাজনীতি, গণতন্ত্রের রাজনীতি, সংসদের রাজনীতিকে গোটা দেশের মানুষের চাওয়া বলে আমি বিশ্বাস করি।
সোমবার (৭ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১১টার দিকে ঠাকুরগাঁও সদর উপজেলার জামালপুর এলাকায় প্রস্তাবিত ঠাকুরগাঁও বিশ্ববিদ্যালয়ের ভিত্তিপ্রস্তর স্থাপন শেষে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।

ঠাকুরগাঁও জেলাবাসীর দীর্ঘদিনের দাবি ছিল এখানে একটি বিশ^বিদ্যালয়ের, অবশেষে বহুল প্রত্যাশীত ঠাকুরগাঁও বিশ্ববিদ্যালয়ের ভিত্তিপ্রস্তর উদ্বোধন করলেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এরমধ্য দিয়ে উত্তরাঞ্চলের এই জনপদে উচ্চশিক্ষার নতুন দ্বার উন্মোচনের প্রত্যাশা করছেন স্থানীয়রা।

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, ঠাকুরগাঁওয়ের জনগণের দীর্ঘদিনের যে আশা- ঠাকুরগাঁওয়ে একটি জাতীয় বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করো হোক। সেটা আমাদের প্রধানমন্ত্রী তারেক রহমানের যে অঙ্গিকার, যে অঙ্গিকার পূরণ করে আজকে এখানে বিশ^বিদ্যালয়ের ভিত্তিপ্রস্তর স্থাপন করা সম্ভব হলো। সেজন্য আল্লাহ-তায়ালার কাছে শুকরিয়া আদায় করছি।

প্রধানমন্ত্রী তারেক রহমানকে ধন্যবাদ জানিয়ে রাষ্ট্রপতি মির্জা ফখরুল বলেন, ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাতে চাই আমাদের মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানকে। অল্প সময়ের মধ্যে তার নির্দেশনায় এই বিশ^বিদ্যালয়েল অনুমোদন এবং পরবর্তীকালে যে জায়গায় আমরা ভিত্তিপ্রস্তর স্থাপন করলাম।

এই জায়গাটি আমরা শিল্পমন্ত্রণালয়ের কাছ থেকে এবং ঠাকুরগাঁও সুগারমিল কর্তৃপক্ষের কাছ থেকে পেয়েছি। এজন্য ঠাকুরগাঁও সুগারমিল কর্তৃপক্ষক ও শিল্পমন্ত্রণালয়কে আন্তরিক ভাবে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাচ্ছি। সেই সাথে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনকেও আমি ধন্যবাদ জানাতে চাই। তারা অতি অল্প সময়ের মধ্যে আমাদের ঠাকুরগাঁও বিশ^বিদ্যালয় অনুমোদনের জন্য যা যা করা দরকার তাই করে দিয়েছেন।

রাষ্ট্রপতি বলেন, আমাদের এই এলাকার মানুষের জন্যে নিশ্চয়ই আজ আনন্দের দিন। আনন্দের দিন এই জন্যে যে আজকে আমরা একটা সুযোগ পেয়েছি- এই এলাকাতে উচ্চ শিক্ষার প্রসার ঘটিয়ে আমাদের ভবিষ্যৎ প্রজন্মকে তাদের কর্মসংস্থান, তাদের কাজ এবং বাংলাদেশের উন্নয়নের জন্য তারা অবদান রাখতে সক্ষম হবে সেটার একটা সুযোগ সৃষ্টি হয়েছে।

তিনি বলেন, আমি বিশ্বাস করি এই এলাকার মানুষ সেই সুযোগ গ্রহণ করবেন, সেই সাথে বিশ^বিদ্যালয়টিকে সত্যিকার অর্থে আমরা উন্নত শিক্ষার মান সৃষ্টি করতে পারি সেই লক্ষ্যে কাজ করবেন।

জনগণের প্রতি আহ্বান জানিয়ে রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, আপনারা এই বিশ^বিদ্যালয়টিকে দেখে রাখবেন, খেয়াল করবেন এবং আপনাদেরকে ধন্যবাদ-কৃতজ্ঞতা জানাতে চাই, আপনাদের দাবি ও আন্তরিকতার প্রেক্ষিতে আজ এটা সম্ভব হলো।

এসময় দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের মন্ত্রী আসাদুল হাবিব দুলু, পানিসম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ, ঠাকুরগাঁও বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. ইস্রাফীল শাহীন, জেলা প্রশাসক মো. রফিকুল ইসলাম, পুলিশ সুপার বেলাল হোসেন, জেলা বিএনপির সভাপতি মির্জা ফয়সল আমীন, বিশ্ববিদ্যালয় মঞ্জুর কমিশন কর্তৃপক্ষসহ সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও স্থানীয় বিএনপির নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

You may also like