
আটোয়ারী প্রতিনিধি : পঞ্চগড়ের আটোয়ারীতে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে বিমল চন্দ্র বর্মন ওরেফ ধনেশ (৩০) নামের এক মাদকসেবীকে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ৩ মাসের জেল ও একশো টাকা জরিমানা প্রদান করা হয়েছে।
আটোয়ারী উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট রিপামনি দেবী ওই রায় প্রদান করেন। বিমল আলোয়াখোয়া ইউনিয়নের বারঘরিয়া গ্রামের গোপাল চন্দ্র বর্মণের বড় ছেলে।
পুলিশ সূত্রে জানা যায়, বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারী) দুপুর ১ টায় গোপন সংবাদের ভিত্তিতে পঞ্চগড় পুলিশ সুপার মোঃ রবিউল ইসলামের সার্বিক দিক নির্দেশনায় এবং আটোয়ারী অফিসার ইনচার্জ মোঃ মতিয়ার রহমানের তত্বাবধানে উপজেলার আলোয়াখোয়া ইউনিয়নে এক মাদক বিরোধী অভিযান পরিচালনা করা হয়। এসময় মাদক সেবনকারী বিমল চন্দ্রের কাছে ১০ গ্রাম গাঁজা পাওয়া যায়।
পরে ঘটনাস্থলে আটোয়ারী উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট রিপামনি দেবী উপস্থিত হয়ে ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন অনুযায়ী ৩ মাসের জেল ও একশো টাকা জরিমানা করেন।
এদিকে, আটোয়ারী থানা পুলিশ মাদক বিরোধী বিশেষ অভিযান পরিচালনা করে বুধবার (২৫ ফ্রেব্রুয়ারি) সন্ধ্যায় আটোয়ারীর ফকিরগঞ্জ বাজারের গরু হাটি থেকে ১১ পিস ইয়াবা সহ দুই যুবককে আটক করেছে। আটককৃত যুবকদের একজন উপজেলার দক্ষিণ সুখাতী গ্রামের মৃত: কলিম উদ্দীনের পুত্র মোঃ ফরিদুল ইসলাম (২৬) ও অপরজন কিসামত দাপ খ্রিষ্টানপাড়ার অমল দাসের পুত্র অজিত দাস (২০)।
পুলিশ সুত্রে জানা যায়, গোপন তথ্যের ভিত্তিতে এসআই মোঃ জাহাঙ্গীর আলম ও তার সঙ্গীয় ফোর্স ফকিরগঞ্জ বাজারের গরু হাটি এলাকায় মাদক বিরোধী অভিযান পরিচালনা করে। এসময় মাদক ক্রয়-বিক্রয়ের সময় তাদেরকে ইয়াবা সহ হাতেনাতে আটক করা হয়। পরে বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারী) সকালে তাদের বিরুদ্ধে আটোয়ারী থানায় মাদকদ্রব্য আইনে নিয়মিত মামলা রুজু করে পঞ্চগড় আদালতের মাধ্যমে জেলা হাজতে প্রেরন করা হয়।
এ বিষয়ে আটোয়ারী থানার অফিসার ইনচার্জ মোঃ মতিয়ার রহমান জানান, সারাদেশে মাদক বিরোধী অভিযান পরিচালনার ন্যায় পঞ্চগড় জেলা পুলিশ সুপার মোঃ রবিউল ইসলামের সার্বিক দিক নির্দেশনায় আমাদের আটোয়ারীতেও মাদকের বিরুদ্ধে চিরুনি অভিযান শুরু হয়েছে। আমরা মাদকের বিরুদ্ধে কঠোর অবস্থানে রয়েছি। আজ গোপন সংবাদের ভিত্তিতে এক মাদকসেবীকে আটক করে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যম জেল হাজতে পাঠানো হয়েছে। আর গতকাল রাতে ইয়াবা সহ আটক দুই যুবকের বিরুদ্ধে মাদকদ্রব্য আইন নিয়মিত মামলা রুজু করে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে। আটোয়ারীতে মাদক নিয়ন্ত্রণে করতে আটোয়ারী থানার নিয়মিত অভিযান অব্যাহত থাকবে বলে তিনি নিশ্চিত করেছেন।