Home » নেকমরদ ওরশ মেলায় সার্কাসের নামে চলছে অশ্লীল নৃত্য

নেকমরদ ওরশ মেলায় সার্কাসের নামে চলছে অশ্লীল নৃত্য

by নিউজ ডেস্ক

রাণীশংকৈল(ঠাকুরগাঁও)প্রতিনিধি : ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলার ঐতিহ্যবাহী নেকমরদ ওরশ মেলায় সার্কাসের নামে চলছে অশ্লীল নাচ আর গান। জানা যায়, মাসব্যাপী চলা এ মেলা ৭ জানুয়ারী শেষ হওয়ার কথা থাকলেও মেলা শেষ হওয়ার কোন দৃশ্য বা তৎপরতা নেয় মেলা কমিটির।

এদিকে এবারে প্রশাসনিকভাবে যাত্রাপালার অনুমতি না পাওয়ায় সার্কাসের আড়ালে চলছে অশ্লীল নাচ গানের রমরমা আয়োজন। অশ্লীল নাচ গানের অভিযোগ উঠলেও প্রশাসন অজ্ঞাত কারণে নিরব রয়েছেন।
দিনের বেলাও সার্কাস দুটিতে মাঝে মাঝে অশ্লীল দৃশ্যের নাচগান করায় পরিবার নিয়ে সার্কাস দেখা দুস্কর হয়েছে বলে জানিয়েছেন মেলায় আগত দর্শনার্থীরা।
দি লায়ন সার্কাস ও দি গ্রেড রওশন সার্কাসে প্রতিদিনই রাত ৯টার পরে চলে অশ্লীল নাচ গান। তবে এসময় সার্কাসের উপস্থাপক বারবার বলেন, কেউ ফোনে ভিডিও ধারণ করবেন না। করলে ফোন নিয়ে নেওয়া হবে। গত দুদিন ধরে খোজ নিয়ে এবং সরেজমিনে গিয়ে দেখা যায়, সার্কাস দুটিতে রাত ৯টার পরে পুরো পরিবার বা কোন মহিলার জন্য প্রবেশের অনুমতি নেয়। সার্কাস দুটির ভেতরে দু-একটি সার্কাসের খেলা দেখার মাঝে মাঝেই গানের আড়ালে চলে অশ্লীল ভঙ্গির নাচ গান। এ সময় নাচে অংশগ্রহণ শিল্পীদের শরীরে মাঝে টাকা ছুড়ে মারছে দর্শনার্থীরা। নাচে অংশগ্রহণ করা নারীরা তাদের পোষাক আশাক খুলে বিভিন্ন অশ্লীল দৃশ্য দেখিয়ে দর্শনার্থীদের করছেন আকৃষ্ট। এ বিষয়ে সার্কাস দুটির পরিচালক পর্ষদের একজন নাম প্রকাশে বলেন,মেলা কমিটি যেভাবে চলতে বলছে সেভাবেই এখানে অনুষ্ঠান আয়োজন করা হচ্ছে। তাদের এখানে কিছু করার নেয়।

নেকমরদ ওরশ মেলার কমিটি ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মিজ খাদিজা বেগম বলেন, মেলায় কোন ধরনের অশ্লীলতা চলবে না। সার্কাসের নামে অশ্লীল নাচ গানের আয়োজন করলে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।

You may also like