
স্টাফ রিপোর্টার : ঠাকুরগাঁওয়ে জাতীয় দৈনিক ইত্তেফাকে পত্রিকার ৭৩তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে।
বুধবার (২৪ ডিসেম্বর ) দুপুরে ঠাকুরগাঁও প্রেসক্লাবে কেক কাটা, আলোচনা সভা ও শুভেচ্ছা বিনিময়ের মধ্য দিয়ে প্রতিষ্ঠাবার্ষিকী পালন করা হয়।
ইত্তেফাকের ঠাকুরগাঁও জেলা প্রতিনিধি তানভীর হাসান তানুর আয়োজনে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, দৈনিক লোকায়ন পত্রিকার সম্পাদক মো. সাকের উল্লাহ, দৈনিক করতোয়া পত্রিকার জেলা প্রতিনিধি মো. মনসুর আলী, এনটিভির স্টাফ রিপোর্টার লুৎফর রহমান মিঠু, এটিএন বাংলার জেলা প্রতিনিধি ফিরোজ আমিন সরকার, দৈনিক জনকণ্ঠ ও একুশে টেলিভিশনের জেলা প্রতিনিধি জসীম উদ্দিন, আমাদের দেশ পত্রিকার প্রতিনিধি ফজলে ইমাম বুলবুল, সুজনের সাধারন সম্পাদক শাহ নাজমুল ইসলাম, আজকালের খবরের প্রতিনিধি গোলাম সারোয়ার সম্রাট, মাই টিভির প্রতিনিধি রফিকুল ইসলাম রোহান, নিউ এইজ প্রতিনিধি নুর আফতাব রুপম, ডিবিসি নিউজের প্রতিনিধি নবীন হাসান, দেশ টিভির প্রতিনিধি শাকিল আহমেদ, বৈশাখীর প্রতিনিধি নাহিদ হাসান সহ জেলার বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সংবাদকর্মীরা।
এ সময় বক্তারা বলেন, ইত্তেফাক শুধু একটি পত্রিকা নয় এটি বাংলাদেশের গণতন্ত্র, মুক্তচিন্তা ও স্বাধীন সাংবাদিকতার এক শক্তিশালী প্রতীক।
বক্তারা আরও বলেন, ১৯৫৩ সালের ২৪ ডিসেম্বর কিংবদন্তি সাংবাদিক তফাজ্জল হোসেন মানিক মিয়ার হাতে যাত্রা শুরু করা ইত্তেফাক ভাষা আন্দোলন থেকে শুরু করে মহান মুক্তিযুদ্ধসহ দেশের প্রতিটি গুরুত্বপূর্ণ রাজনৈতিক ও সামাজিক আন্দোলনে সাহসী ভূমিকা রেখেছে। সত্য ও ন্যায়ের পক্ষে আপসহীন অবস্থানের কারণে ইত্তেফাক আজও পাঠকের আস্থার শীর্ষে অবস্থান করছে।
আলোচনা সভায় আগামীতেও বস্তুনিষ্ঠ, অনুসন্ধানী ও জনস্বার্থনির্ভর সাংবাদিকতা অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করার পাশাপাশি ইত্তেফাক পরিবারের উত্তরোত্তর সাফল্য কামনা করেন তারা।