
স্টাফ রিপোর্টার : বাংলাদেশ ছাত্র ইউনিয়ন ঠাকুরগাঁও জেলা সংসদের আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে।
গত শনিবার ছাত্র ইউনিয়ন জেলা কার্যালয়ে সদস্য আলবিদা হাবিব বৈশীর সভাপতিত্বে এক কর্মীসভার মাধ্যমে জেলা সংসদের ২১ সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটি গঠন করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন কেন্দ্রীয় সংসদের সহসভাপতি সুজন সরকার, সদস্য নিরব সরকার সাম্য প্রমূখ।
উক্ত সভায় সর্বসন্মতিক্রমে আলবিদা হাবিব বৈশীকে আহ্বায়ক, দ্বীপ সরকার,রাকিব হোসেন,সূর্য দাসকে যুগ্ম আহ্বায়ক করে ২১ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়।
কেন্দ্রীয় সহসভাপতি সুজন সরকার জানান, নির্বাচিত আহ্বায়ক কমিটি তিন মাসের জন্য অনুমোদন দেওয়া হয়েছে। এই সময়ের মধ্যে জেলা সমে¥লনের মাধ্যমে পূর্নাঙ্গ কমিটি গঠন করা হবে।
পরে নবনির্বাচিত আহ্বায়ক কমিটি মহান স্বাধীনতা সংগ্রামের শহীদ স্মৃতি স্তম্ভে শহীদদের প্রতি শ্রদ্ধাঞ্জলী নিবেদন করেন।