Home » ঠাকুরগাঁওয়ে জিংক ধানের সম্প্রসারণে নীতি নির্ধারণ ও প্রকল্প অংশীদারগণের মতামত সভা

ঠাকুরগাঁওয়ে জিংক ধানের সম্প্রসারণে নীতি নির্ধারণ ও প্রকল্প অংশীদারগণের মতামত সভা

by নিউজ ডেস্ক

স্টাফ রিপোর্টার : ঠাকুরগাঁওয়ে হারভেস্টপ্লাস বাংলাদেশ -এর বাস্তবায়নে রিয়েক্টস-ইন প্রজেক্টের আওতায় জিংক ধানের সম্প্রসারণে নীতি নির্ধারণ ও প্রকল্প অংশীদারগণের মতামত সভা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (২১ জুলাই) সকালে ইকো সোশ্যাল ডেভলপমেন্ট অর্গানাইজেশনের (ইএসডিও) আয়োজনে ও পরিচালনায় ইএসডিও প্রধান কার্যালয়ের বোর্ডরুমে মতামত সভাটি অনুষ্ঠিত হয়।

ঠাকুরগাঁও সিভিল সার্জন কার্যালয়ের মেডিকেল অফিসার ডাঃ মোঃ ইফতে খায়রুল ইসলামের সভাপতিত্বে মতামত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ড: পেনিনা মৌকি, প্রোগ্রাম ম্যানেজার, হার্ভেস্টপ্লাস সলিউশনস, আফ্রিকা।

ইএসডিও রিয়েক্টস- ইন প্রজেক্টের প্রজেক্ট ফোকাল কৃষিবিদ মোঃ আশরাফুল আলমের সঞ্চালনায় সভায় বিশেষ অতিথির বক্তব্যে হারভেস্টপ্লাসের প্রোগ্রাম ম্যানেজার কৃষিবিদ মোঃ মজিবর রহমান এবং কৃষিবিদ মোঃ শাহিনুল কবির মানবদেহে জিংকের প্রয়োজনীয়তা এবং জিংকের অভাব পূরণে জিংক সমৃদ্ধ ব্রিধান১০২,  ব্রিধান১০০, ব্রিধান৮৪ এবং ব্রিধান৭৪ এর ভূমিকা নিয়ে বিশদ আলোচনা করেন।

এরপরে উপস্থিত উপজেলা পর্যায়ের বিভিন্ন অধিদপ্তরের সরকারি কর্মকর্তারা মুক্ত আলোচনায় বলেন যে, এই প্রকল্পটি প্রকৃতই একটি কার্যকর প্রকল্প এবং জিংক সমৃদ্ধ চালের সহজলভ্যতা বৃদ্ধির জন্য ইএসডিও এবং হারভেস্টপ্লাস কে আরও ব্যাপক প্রচারণা চালানোর কথা বলেন এবং এবং এই কার্যক্রমে তাঁরা সকলে তাদের নিজ নিজ অবস্থান থেকে সর্বাত্মক সহযোগিতা করবেন বলে জানান।

অনুষ্ঠানে  অংশগ্রহণকারী হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা পর্যায়ের বিভিন্ন অধিদপ্তরের সরকারি কর্মকর্তাগণ, বিভিন্ন ইউনিয়নের জামে মসজিদের ইমামগণ, হাই স্কুলের প্রধান শিক্ষকগণ এবং কৃষক নারী নেত্রী সহ ইলেকট্রনিক মিডিয়া ব্যক্তিত্ব।

You may also like