
স্টাফ রিপোর্টার : ঠাকুরগাঁওয়ের সাংবাদিকদের অন্যতম সংগঠন ঠাকুরগাঁও জার্নালিস্ট ক্লাবের নতুন কমিটি ঘোষণা করা হয়েছে। এতে সভাপতি হিসেবে মানজমিনের স্টাফ রিপোর্টার রেজাউল প্রধান, সাধারণ সম্পাদক হিসেবে কালবেলার জেলার প্রতিনিধি রবিউল এহ্সান রিপন ও সাংগঠনিক সম্পাদক হিসেবে এটিএন নিউজের জেলা প্রতিনিধি এম এ সামাদকে দায়িত্ব প্রদান করা হয়েছে।
শনিবার দুপুরে জেলা শহরের একটি রেস্টুরেন্টে ঠাকুরগাঁও জার্নালিস্ট ক্লাবের আহ্বাবায়ক সাংবাদিক বিশাল রহমান সবার সম্মতিক্রমে ৩ জনকে দায়িত্ব প্রদান করেন। একই সাথে আগামী রবিবার সন্ধ্যার মধ্যে সভাপতি-সম্পাদক ও সাংগঠনিক সম্পাদকসহ ১৫ সদস্য বিশিষ্ট কার্যকরী কমিটি গঠন করা হবে।
এরপরে ঠাকুরগাঁওয়ের সিনিয়র সাংবাদিক মরহুম শাহিন ফেরদৌস-এর কবর জিয়ারত করেন।
নতুন দায়িত্ব পাওয়া ঠাকুরগাঁও জার্নালিস্ট ক্লাবের নেতারা জানান, সাংবাদিকদের সুসময়-দু:সময়ে পাশে থাকবে সংগঠনটি।
গেল এক মাস আগে পুরাতন কমিটি ভেঙ্গে দিয়ে ঠাকুরগাঁও জার্নালিস্ট ক্লাবের আহ্বাবায়ক হিসেবে সাংবাদিক বিশাল রহমানকে দায়িত্ব দেওয়া হয়। তিনি সাধারণ সভা ডেকে সকল সদস্যদের উপস্থিতিতে নতুন নেতৃত্বের প্রস্তাবনা দিলে সদস্যদের সম্মতিক্রমে নতুন কমিটি গঠন করা হয়।