
বোচাগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি : আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে দিনাজপুর–২ (বিরল–বোচাগঞ্জ) আসনে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এর পক্ষে শাপলাকলি প্রতীকে নির্বাচন করার লক্ষ্যে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন এম এ তাফসীর হাসান।
তিনি দিনাজপুর জেলা এনসিপির যুগ্ম সদস্য সচিব ও বোচাগঞ্জ উপজেলা প্রধান সমন্বয়কারী। বুধবার (২৪ ডিসেম্বর) বিকেল তিনটার দিকে বোচাগঞ্জ উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে উপজেলা রিটার্নিং কর্মকর্তা ও নির্বাহী অফিসার মারুফ হাসানের নিকট থেকে তিনি আনুষ্ঠানিকভাবে মনোনয়নপত্র সংগ্রহ করেন। এ সময় উপজেলা নির্বাচন অফিসার আব্দুল জব্বার উপস্থিত ছিলেন।
মনোনয়নপত্র সংগ্রহের পর এক সংক্ষিপ্ত বক্তব্যে এম এ তাফসীর হাসান বলেন,আমি যদি দলীয় মনোনয়ন পাই এবং বিরল–বোচাগঞ্জের মানুষ আমাকে জাতীয় সংসদে তাদের প্রতিনিধি হিসেবে নির্বাচিত করেন, তবে বিরল–বোচাগঞ্জের ১৮০টি ওয়ার্ড ও প্রায় দেড় হাজার পাড়া-মহল্লাকে নেশামুক্ত করা হবে। কোনো পাড়া-মহল্লা চাঁদাবাজ ও সন্ত্রাসীদের অভয়স্থল হতে দেওয়া হবে না
তিনি আরও বলেন, জনগণের অধিকার রক্ষা, সুশাসন প্রতিষ্ঠা এবং স্বচ্ছ রাজনীতি গড়ে তোলাই তার রাজনীতির মূল লক্ষ্য। দলীয় মনোনয়ন পেলে বিরল–বোচাগঞ্জের সার্বিক উন্নয়ন ও মানুষের প্রত্যাশা বাস্তবায়নে সর্বাত্মক প্রচেষ্টা চালানো হবে।
০১৭১৩৯২৬৩১৪
২৪ ডিসেম্বর ২৫ ইং