
স্টাফ রিপোর্টার : বৈশাখী টেলিভিশনের ২১ বছর পদার্পণ উপলক্ষে ঠাকুরগাঁওয়ে কেক কাটা ও আলোচনা সভার আয়োজন করা হয়।
দুপুর ২টায় ঠাকুরগাঁও প্রেসক্লাবের হলরুমে প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে এই আয়োজন করা হয়।
এসময় এক আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন,পৌর বিএনপির সভাপতি শরিফুল ইসলাম শরিফ।
এছাড়া ঠাকুরগাঁও প্রেসক্লাবের ভারপ্রাপ্ত সভাপতি লুৎফর রহমান মিঠু,যুগ্ম সাধারণ সম্পাদক তানভীর হাসান তানু, অর্থ সম্পাদক ফজলে এমাম বুলবুল সহ বিভিন্ন প্রিন্ট ও ইলেক্ট্রোনিক মিডিয়ার প্রতিনিধিরা বক্তব্য দেন।
বক্তরা বলেন, নানা অনুষ্ঠানমালা ও নিরপেক্ষ সংবাদ প্রচার করে সব মানুষের প্রিয় চ্যানেল পরিণত হয়েছে বৈশাখী টেলিভিশন। এ ধারা সব সময় অব্যাহত থাকুক বলেও দাবি করেন তারা।
আলোচনা শেষে বৈশাখী টিভির প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে জেলা প্রতিনিধি নাহিদ রেজাকে ফুলেল শুভেচ্ছা জানায় টেলিভিশন জার্নালিস্ট অ্যাসোসিয়েশন, ঠাকুরগাঁও প্রেসক্লাব,এটিএন নিউজের জেলা প্রতিনিধি এম এ সামাদ, ভূল্লী প্রেসক্লাব সহ অন্যান্য সহকর্মীরা।
পরে কেক কেটে দিনটি উদযাপন করা হয়।