Home » ঠাকুরগাঁওয়ে ভিটামিন-এ ক্যাপসুল পেল ২ লাখ ৪৩ হাজার ৭৯ জন শিশু

ঠাকুরগাঁওয়ে ভিটামিন-এ ক্যাপসুল পেল ২ লাখ ৪৩ হাজার ৭৯ জন শিশু

by নিউজ ডেস্ক

স্টাফ রিপোর্টার : ঠাকুরগাঁওয়ে পাঁচ মাস থেকে ৫৯ মাস বয়সী শিশুদের মাঝে ভিটামিন-এ ক্যাপসুল প্রদান করা হয়েছে।
রবিবার (২৮ জুন) সকালে জেলার ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালের সামনে আনুষ্ঠানিক ভাবে বেলুন উড়িয়ে ভিটামিন-এ প্লাস ক্যাম্পেনের উদ্বোধন করা হয়। প্রধান অতিথি হিসেবে ক্যাম্পেইনের উদ্বোধন করেন ঠাকুরগাঁওয়ের অতিরিক্তি জেলা প্রশাসক (সার্বিক) মোঃ নাজমুল হক সুমন।
এসময় উপস্থিত ছিলেন ঠাকুরগাঁওয়ের সিভিল সার্জন ডাঃ মো: আনিছুর রহমান, জেলার ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক ডাঃ মোহাঃ ফিরোজ জামান, হাসপাতালের সহকারি পরিচালক ডাঃ জয়ন্ত কুমার সাহা, সিনিয়র কনসালটেন্ট (শিশু) ডাঃ মো: সাজ্জাদ হায়দার শাহীন, ঠাকুরগাঁও সদর উপজেলা স্বাস্থ্য পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ আবুল বাসার মো : সায়েদুজ্জামান, মেডিকেল অফিসার ডাঃ রাকিকুল আলম চয়ন, ডাঃ মো: ইফতেখায়রুল ইসলাম, সাবেক জেলা স্যানিটারী অফিসার আশীষ কুমার সাহা প্রমুখ।
উল্লেখ্য, দিনব্যাপী ঠাকুরগাঁও জেলার ৫টি উপজেলা ও ৩টি পৌরসভায় ১ হাজার ৩৬৪টিকাদান কেন্দ্রের মাধ্যমে মোট ২ লাখ ৪৩ হাজার ৭৯ জন শিশুকে ভিটামিন এ প্লাস ক্যাপসুল খাওয়ানো হয়। এর মধ্যে ৬-১১ মাস বয়সী ২৯ হাজার ৪০৩ জন ও ১২-৫৯ মাস বয়সী শিশু ২ লাখ ১৩ হাজার ৬৭৬ জন।

You may also like