Home » ঠাকুরগাঁওয়ে সীমান্তের অসহায় মানুষের পাশে দাঁড়ালেন বিজিবি

ঠাকুরগাঁওয়ে সীমান্তের অসহায় মানুষের পাশে দাঁড়ালেন বিজিবি

by নিউজ ডেস্ক

স্টাফ রিপোর্টার : ঠাকুরগাঁওয়ে হাড় কাঁপানো শীতে সীমান্তবর্তী ২শ জন অসহায় মানুষের পাশে দাঁড়াল বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সেক্টর সদর দপ্তর। তাদের মধ্যে শীতবস্ত্র বিতরণ করেছে এই বাহিনী।

বৃহস্পতিবার  (৮ জানুয়ারী) বিকেলে ঠাকুরগাঁও বিজিবি’র সদর সেক্টররের আয়োজনে রাণীশংকৈল উপজেলার জগদল কাশীপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এসব শীতবস্ত্র বিতরণ করা হয়।

এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ঠাকুরগাঁও বিজিবি’র সেক্টর কমান্ডার কর্নেল মোহাম্মদ সুরুজ মিয়া (বিজিবিএম, পিএসসি)।

এছাড়াও ঠাকুরগাঁও ৫০ বিজিবি অধিনায়ক লেঃ কর্নেল মোঃ তানজীর আহম্মদ, অতিরিক্ত পরিচালক (অপারেশন) সহ স্থানীয় গন্যমান্য ব্যক্তিরা শীতবস্ত্র বিতরণে উপস্থিত ছিলেন।

এদিকে কনকনে শীতে শীতবস্ত্র পেয়ে খুশি শীতার্তরা।

বিজিবির সেক্টর কমান্ডার কর্নেল মোহাম্মদ সুরুজ মিয়া বলেন, সীমান্ত সুরক্ষা, চোরাচালান দমন, আইন-শৃঙ্খলা রক্ষার দায়িত্ব পালনসহ জনকল্যাণমূলক কার্যক্রম এবং বিভিন্ন দুর্যোগময় মুহুর্তে জনসাধারণের সেবায় নিরলসভাবে কাজ করে যাচ্ছে। এরই ধারাবাহিকতায় আজকের এই শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। আমাদের এই কম্বল বিতরনের মূল উদ্দেশ্য হলো শীতের কষ্ট থেকে শীতার্ত মানুষকে রক্ষা করা এবং তাদের জীবনে একটু উষ্ণতা ছড়িয়ে দেওয়া।

তিনি আরো বলেন, আমরা বিশ্বাস করি একসাথে কাজ করলে আমরা আমাদের সমাজকে আরও সুন্দর এবং মানবিক করে গড়ে তুলতে পারব। এমানবিক উদ্যোগ শীতার্ত মানুষের দুর্ভোগ লাঘবের পাশাপাশি বিজিবি ও স্থানীয় জনগণের মধ্যে আস্থা ও সম্পর্ক আরও সুদৃঢ় করবে। ভবিষ্যতেও বিজিবি এ ধরনের জনসেবামূলক কার্যক্রম অব্যাহত থাকবে।

You may also like